১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
এশিয়া কাপ মিশন, দেশ ছাড়লো বাংলাদেশ বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, কোনো ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি জোড়া সুপার ওভারেও প্রোটিয়াদের বুক কাঁপিয়ে দিয়েছিল আফগানরা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী প্রিজাইডিং অফিসারের চন্দনাইশে রাতে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩ বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন: লোমহর্ষক বর্ননা বিচারকের ৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, কোনো ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের ফল অস্বীকার করে কেউ সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাজধানীর একটি ভোটকেন্দ্রে আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রধান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ঝুঁকি নেই। তবে যারা জালভোট, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল বা সহিংসতার চেষ্টা করবে, ঝুঁকি তাদেরই নিতে হবে। আইন ভাঙার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নে শহিদুর রহমান বলেন, নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী।

ঢাকায় বিভিন্ন মেসে বহিরাগতদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটার বা যুক্তিসংগত কারণ ছাড়া বহিরাগতদের অবস্থান নজরদারিতে রাখা হচ্ছে। সন্দেহজনক কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। পুলিশের বডি ক্যামেরা, ড্রোন, র‌্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কোথাও ভোটগ্রহণের পরিবেশ নষ্ট হলে প্রয়োজন অনুযায়ী ভোট স্থগিত রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট আয়োজন করা যেতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

র‌্যাব মহাপরিচালক আশা প্রকাশ করেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, কোনো ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক

আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬