ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান: এলাকায় চাঞ্চল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 230

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এবি পার্টির নেতা ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এই ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় বক্তব্য দিতে ওঠেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে মাইক ত্যাগ করেন। মুহূর্তের মধ্যেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন  শীর্ষ আদালতের নির্দেশে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ

জামায়াতের আমিরের উপস্থিতিতে এমন স্লোগান নিয়ে নানা গুঞ্জন শুরু হলে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, “আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। গ্রাম পর্যায়ে এখনো তাদের একটি বড় ভোটব্যাংক রয়েছে। সেই সাধারণ ভোটারদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই আমি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি।”

তিনি আরও যোগ করেন, অপরাধের সাথে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য। জামায়াত ও ১১-দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে দেশে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, জামায়াতের জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টিকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও সাধারণ নেতাকর্মীদের মধ্যে এটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান: এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ০১:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এবি পার্টির নেতা ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এই ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় বক্তব্য দিতে ওঠেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে মাইক ত্যাগ করেন। মুহূর্তের মধ্যেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন  ঢাকা-১ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচটি