ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 381

ছবি: সংগৃহীত

বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন তথ‍্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  শান্তি ও ন্যায়বিচারে আইনের শাসন প্রতিষ্ঠার ডাক প্রধান বিচারপতির

ব‍্যাখ‍্যা চাওয়া হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি হলেন- বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেন।

এর আগে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সেদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়, সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছেন। একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনায় প্রশ্ন উঠে।

নিউজটি শেয়ার করুন

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন তথ‍্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া