ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

মানব পাচারকালে ২৬ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 231

ছবি সংগৃহীত

শেরপুর সীমান্ত দিয়ে শুধু চোরাকারবার নয়, মানব পাচারও হচ্ছে। গত সোমবার গভীর রাতে ঝিনাইগাতী হলদিগ্রাম বিওপির শালবাগান নামক স্থান থেকে বিজিবি মানব পাচারের অভিযোগে ২৬ জনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ২০ জন শ্রমিক, দুজন মানব পাচারকারী এবং সিএনজিচালিত অটোরিকশার চার চালক রয়েছেন। এ সময় ১৪টি মোবাইল ফোন, চারটি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪ হাজার ৪০০ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।

আরও পড়ুন  ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে শেরপুরের গারো পাহাড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য আসছে। ইতোমধ্যে প্রায় শত কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। স্থানীয় সীমান্তবাসীর ধারণা ছিল, কিছু চোরাকারবারি গোপনে অবৈধ পথে মাঝে মাঝে সীমান্ত পার হতো, কিন্তু মানব পাচারের কথা ভাবা হয়নি।

তবে সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ পণ্য আসায় বিজিবির গোয়েন্দারা নড়েচড়ে বসেন। তারা জানতে পারেন, একটি শক্তিশালী চক্র এই অঞ্চলে মানব পাচারে জড়িত। এর পরিপ্রেক্ষিতে সোমবার গভীর রাতে বিজিবি সদস্যরা ঝিনাইগাতীর হলদিগ্রাম বিওপির শালবাগান (সীমান্ত পিলার ১১১০) এলাকায় একটি বড় মানব পাচার চালান আটক করতে সক্ষম হন।

রাত ৩টার দিকে চারটি সিএনজিচালিত অটোরিকশা করে ২৮-৩০ জন ওই স্থানে আসেন সীমান্তের ওপারে যাওয়ার জন্য। বিজিবি তাদের ঘিরে ফেলে এবং আটক করে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাদের ভারতীয় চেন্নাই শহরে পাঠানো হচ্ছিল রাজমিস্ত্রির সহকারী শ্রমিক হিসেবে। এজন্য তারা জনপ্রতি ৫ হাজার টাকা দালালদের দিয়েছেন। আটকে পড়া দালালরা, চাঁপাইনবাবগঞ্জের কুদালকাটি গ্রামের মিলন হক ও নালিতাবাড়ীর বাতকুচি গ্রামের মজনু মিয়া জানান, তাদের প্রধান মহিদুল ইসলাম, যিনি নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের বাসিন্দা।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গত এক বছরে বিজিবি সীমান্তে কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ফলে চোরাই পণ্যের পাশাপাশি মঙ্গলবার একটি বড় মানব পাচারের চালান আটক করা হয়েছে। তিনি বলেন, মানব পাচার চক্রের দুই সদস্য, ২০ শ্রমিক ও ৪ জন অটোরিকশা চালককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইগাতী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। তিনি স্থানীয় প্রশাসন ও জনগণকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

মানব পাচারকালে ২৬ জন আটক

আপডেট সময় ০৫:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

শেরপুর সীমান্ত দিয়ে শুধু চোরাকারবার নয়, মানব পাচারও হচ্ছে। গত সোমবার গভীর রাতে ঝিনাইগাতী হলদিগ্রাম বিওপির শালবাগান নামক স্থান থেকে বিজিবি মানব পাচারের অভিযোগে ২৬ জনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ২০ জন শ্রমিক, দুজন মানব পাচারকারী এবং সিএনজিচালিত অটোরিকশার চার চালক রয়েছেন। এ সময় ১৪টি মোবাইল ফোন, চারটি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪ হাজার ৪০০ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।

আরও পড়ুন  সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ফের পুশইন, আটক ৮০ নারী-পুরুষ-শিশু