ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পরিবার নিয়ে বেইলি রোডে শিশুতোষ নাটক দেখলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 181

ছবি সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে সপরিবারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে যান প্রধানমন্ত্রী।
সরকারপ্রধানের আকস্মিক আগমনে মিলনায়তনে উপস্থিত শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার মঞ্চে উঠলে দর্শকরা করতালির মাধ্যমে তাঁদের অভিনন্দন জানান।

প্রেস সচিব জানান, মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এই নাটকটি দেখার সিদ্ধান্ত নেন। নাটক শেষে তিনি শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন  সোমালিয়ায় আকস্মিক বন্যায় শিশুসহ ৭ জনের মৃত্যু, পানিবন্দি ২০০ পরিবার

প্রিয় ব্যক্তিত্বকে এত কাছ থেকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে খুদে শিল্পীরাও। এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রী তাঁর মেয়েকে নিয়ে সীমান্ত স্কয়ারে একটি ইংরেজি সিনেমা উপভোগ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

পরিবার নিয়ে বেইলি রোডে শিশুতোষ নাটক দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে সপরিবারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে যান প্রধানমন্ত্রী।
সরকারপ্রধানের আকস্মিক আগমনে মিলনায়তনে উপস্থিত শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার মঞ্চে উঠলে দর্শকরা করতালির মাধ্যমে তাঁদের অভিনন্দন জানান।

প্রেস সচিব জানান, মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এই নাটকটি দেখার সিদ্ধান্ত নেন। নাটক শেষে তিনি শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন  সাইডলাইন বৈঠকে হাইতি-বাংলাদেশের প্রধানমন্ত্রী