ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন রমজান ২০২৬: বিশ্বের কোথায় কেমন ইফতার আয়োজন খুলনায় একই পরিবারের চারজনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 438

ছবি সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুমতী ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন তিনি তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।

অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অসুস্থতার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে। গতকাল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত সহ-অভিনেতাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুবই বিশেষ।”
তিনি আরও জানান, “প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক, এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিন-ক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।”

স্বস্তিকার এই অপ্রত্যাশিত অসুস্থতা তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে অভিনেত্রীর দৃঢ় সংকল্প ও চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৩৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫