ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 196

ছবি সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হননি ২২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হননি। অনিয়মের কারণে বহিষ্কার করা হয়েছে ২৩ জনকে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য বিষয়ে ৪ হাজার ৪৯১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২ হাজার ২ জন শিক্ষার্থী কেন্দ্রে যাননি।

দ্বিতীয় দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। কঠোর নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় শিক্ষকদেরও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের নকল বা অনিয়মের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অনুপস্থিত শিক্ষার্থীদের একটি বড় অংশ হয়তো অসুস্থতা বা পারিবারিক কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে এ বিষয়ে চূড়ান্ত তথ্য পরীক্ষা শেষে যাচাই করে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪১

আপডেট সময় ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হননি ২২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  নারী অধিকার রক্ষায় নতুন করে কমিশন পুনর্গঠনের দাবি