ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

আজ থেকে সারাদেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 692

ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আজ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন  এসএসসি ফলের পর স্কুলছাত্রীর মৃ/ত্যু

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এ বছর সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না।

গুজব বা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা প্রতিহত করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নফাঁস বা নকলের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা হলে, তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে গতকাল গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

সকলের সহযোগিতায় এই বছরের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আজ থেকে সারাদেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

আপডেট সময় ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আজ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন  এসএসসির ফল প্রকাশিত হচ্ছে দুই মাসেরও কম সময়ের মধ্যে: শিক্ষা উপদেষ্টা