ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন, সূচক বেড়েছে ডিএসই ও সিএসইতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 141

ছবি সংগৃহীত

দেশের শীর্ষ দুই শেয়ারবাজারে মঙ্গলবার লেনদেন শুরু হয়েছে চাঙ্গাভাব নিয়ে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক ঊর্ধ্বমুখী দেখা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টাতেই ডিএসইতে সক্রিয়ভাবে বিনিয়োগ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২২০ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরীয়াহ সূচক বেড়ে হয় ১১৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক দাঁড়ায় ১৯২১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় যথাক্রমে ২ ও ১০ পয়েন্ট বেশি।

আরও পড়ুন  দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, লেনদেনে নতুন উত্তেজনা

এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৭৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। বাজারে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দর।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে যে ১০টি কোম্পানি সেগুলো হলো: লংকাবাংলা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিক, বিচ হ্যাচারি, সী পার্ল, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রি, ইসলামী ফাইন্যান্স ও কেডিএস।

ডিএসইর সূচক দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল। প্রথম ৫ মিনিটেই সূচক বেড়ে যায় ২০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আরও ৩ পয়েন্ট এবং ১০টা ২০ মিনিটে সূচক দাঁড়ায় ৫ হাজার ২২৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেশি।

অপরদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের গতি ছিল স্থির ও ইতিবাচক। সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেশি। এ সময় পর্যন্ত সিএসইতে মোট ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এখানে ১৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৮টির এবং ৩টির দর অপরিবর্তিত ছিল।

সাপ্তাহিক লেনদেনের মাঝামাঝি সময়ে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি এমন থাকলে সামনের দিনগুলোতে বাজার আরও চাঙ্গা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন, সূচক বেড়েছে ডিএসই ও সিএসইতে

আপডেট সময় ০১:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

দেশের শীর্ষ দুই শেয়ারবাজারে মঙ্গলবার লেনদেন শুরু হয়েছে চাঙ্গাভাব নিয়ে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক ঊর্ধ্বমুখী দেখা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টাতেই ডিএসইতে সক্রিয়ভাবে বিনিয়োগ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২২০ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরীয়াহ সূচক বেড়ে হয় ১১৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক দাঁড়ায় ১৯২১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় যথাক্রমে ২ ও ১০ পয়েন্ট বেশি।

আরও পড়ুন  ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ৮০ কোটি টাকা, পুঁজিবাজারে সূচকের উত্থান