ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমাল সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 437

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্কহার কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২৩ ডিসেম্বর জারি করা হয়েছে, যা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন  চারগুণ মাশুল আদায়ে অনড় চট্টগ্রাম বন্দর, বিপাকে আমদানি-রফতানি খাত

এ ছাড়া আয়কর বিধিমালা সংশোধনের মাধ্যমে খেজুরসহ সব ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

এনবিআরের আশা, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়বে এবং বাজারদর ভোক্তাদের নাগালের মধ্যেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমাল সরকার

আপডেট সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫