ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সূচক বাড়ায় চাঙ্গা বাজার, ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ১২৩ কোটি টাকা ছাড়াল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 198

ছবি সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শুরু হয়েছে ইতিবাচক ধারায়। সূচকের উল্লেখযোগ্য উত্থানের পাশাপাশি লেনদেনেও দেখা গেছে গতি। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়ে গেছে ১২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩২ দশমিক ১৯ পয়েন্ট। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৫,২২৮ দশমিক ২৩ পয়েন্টে। অন্য সূচক ডিএসইএস বেড়েছে ৭ দশমিক ৩৭ পয়েন্ট, অবস্থান করছে ১,১৭৭ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪২ পয়েন্ট যোগ করে অবস্থান নিয়েছে ১,৯৩২ দশমিক ৪১ পয়েন্টে।

আরও পড়ুন  শেয়ারবাজারে উত্থান: ডিএসই ও সিএসইতে সূচকের ইতিবাচক ধারা

লেনদেনকৃত কোম্পানির তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময় ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬২টি কোম্পানির শেয়ারদাম বেড়েছে, কমেছে ৫২টি কোম্পানির, এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সবমিলিয়ে প্রথম আধা ঘণ্টায় মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২৩ কোটি ১ লাখ টাকা।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৬ দশমিক ৭৯ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক বেড়েছে ১৫ দশমিক ৫৫ পয়েন্ট। এ দুই সূচক বর্তমানে অবস্থান করছে যথাক্রমে ১৪,৫৫৭ দশমিক ১৫ পয়েন্ট ও ৮,৮৬৫ দশমিক ২৫ পয়েন্টে।

সিএসইর অন্যান্য সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক বেড়েছে ১ দশমিক ২৩ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক বেড়েছে ১৪ দশমিক ৯০ পয়েন্ট। আর সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৯২ পয়েন্ট, পৌঁছেছে ৯৪৯ দশমিক ৮৮ পয়েন্টে।

সিএসইতে এ সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার টাকার। লেনদেনে অংশ নিয়েছে ৪৪টি কোম্পানি। এর মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারদাম বেড়েছে, কমেছে ১২টি, এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানি।

দুই বাজারেই সূচকের উর্ধ্বগতি বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সূচক বাড়ায় চাঙ্গা বাজার, ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ১২৩ কোটি টাকা ছাড়াল

আপডেট সময় ০১:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শুরু হয়েছে ইতিবাচক ধারায়। সূচকের উল্লেখযোগ্য উত্থানের পাশাপাশি লেনদেনেও দেখা গেছে গতি। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়ে গেছে ১২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩২ দশমিক ১৯ পয়েন্ট। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৫,২২৮ দশমিক ২৩ পয়েন্টে। অন্য সূচক ডিএসইএস বেড়েছে ৭ দশমিক ৩৭ পয়েন্ট, অবস্থান করছে ১,১৭৭ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪২ পয়েন্ট যোগ করে অবস্থান নিয়েছে ১,৯৩২ দশমিক ৪১ পয়েন্টে।

আরও পড়ুন  ডিএসইতে দিনের শুরুতে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল