ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 151

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আজ শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরের ভেতরে সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। এ সময় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে বেঁধে ফেলা হয়।

আরও পড়ুন  গরু লুট করছিল ডাকাত দল, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা

ডাকাতরা তাঁর স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি ও রুপার নূপুর এবং ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বের হতে না পারে, সেজন্য ডাকাতেরা তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। পরে ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের লোকজন তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

আপডেট সময় ০৪:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আজ শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরের ভেতরে সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। এ সময় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে বেঁধে ফেলা হয়।

আরও পড়ুন  রাজশাহী গামী বাসে ডাকাতি: যাত্রীদের অভিজ্ঞতা