ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

গম পাচার ও রেশন দুর্নীতি মামলা: নুসরাতকে তলব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 158

ছবি সংগৃহীত

রেশন দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন অর্থাৎ আগামী বুধবার (২২ এপ্রিল) তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতি মামলার একটি বিশেষ সূত্র ধরে নুসরাত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ জোরালো হয়েছিল, সেই সময়ে তিনি বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। ওই পাচার প্রক্রিয়ার সাথে কোনো ধরনের আর্থিক লেনদেনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করতেই এই টালিউড অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আইনজীবী হওয়ার স্বপ্ন, লন্ডনে ‘ল’ পড়তে যাচ্ছেন নুসরাত ফারিয়া

এদিকে অভিনেত্রীর হাজিরার স্থান নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। যদিও প্রাথমিকভাবে তাকে কলকাতায় ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিল, তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী তিনি দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দপ্তরে হাজিরা দিতে পারেন। সূত্রের খবর, নুসরাত জাহান নিজেই একটি বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বর্তমানে নুসরাত জাহান তার সঙ্গী যশ দাশগুপ্তের সাথে দেশের বাইরে অবকাশ যাপনে রয়েছেন। ছুটি কাটানোর বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করলেও ইডির এই নতুন সমন নিয়ে এখন পর্যন্ত তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও আবাসন সংক্রান্ত একটি জালিয়াতি বা ফ্ল্যাট দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল এই অভিনেত্রীকে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় এই কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের দাবি, মামলার স্বচ্ছতা ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতেই নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গম পাচার ও রেশন দুর্নীতি মামলা: নুসরাতকে তলব

আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রেশন দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন অর্থাৎ আগামী বুধবার (২২ এপ্রিল) তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতি মামলার একটি বিশেষ সূত্র ধরে নুসরাত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ জোরালো হয়েছিল, সেই সময়ে তিনি বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। ওই পাচার প্রক্রিয়ার সাথে কোনো ধরনের আর্থিক লেনদেনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করতেই এই টালিউড অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার আপিলের রায় জানা যাবে বুধবার