০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শপথগ্রহণ অনুষ্ঠান: কাল রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা রমজানে সাধারণের স্বস্তি: কাল থেকে টিসিবির ট্রাকে মিলবে ছোলা ও খেজুর সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি ওমারজাইয়ের অলরাউন্ড দাপট: আমিরাতকে হারিয়ে প্রথম জয় আফগানদের ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে গুদামে বন্দি: টেকনাফে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করছে এনসিপি: সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন নাহিদরা সংসদ সদস্য থেকে সংস্কার পরিষদ: মঙ্গলবার দুই শপথ শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদরাসাছাত্র নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50

ছবি: সংগৃহীত

নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়ত সে।

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিনগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মাহিমকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানিয়েছে, নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়ত সে।

নিহতের ভগ্নিপতি মো. রাফি বলেন, ‘রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে মাহিমকে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সেই বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনেরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদরাসাছাত্র নিহত

আপডেট সময় ১১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬