ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3879

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কেন্দ্রটির ভোট গ্রহণ ১৫ মিনিট বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তিতুমীর জানান, ১৫ মিনিট পর সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখন ভোট গ্রহণ চলছে।

আরও পড়ুন  লাহোরে একাধিক বিস্ফোরণ, তদন্তে নিরাপত্তা বাহিনী

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০-১২ টি ককটেল বিস্ফোরণের সময় দৌড়াদৌড়ি শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুটবল ও ধানের শীষ সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি মমিন আলী জানান, কেন্দ্রটিতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কেন্দ্রটির ভোট গ্রহণ ১৫ মিনিট বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তিতুমীর জানান, ১৫ মিনিট পর সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখন ভোট গ্রহণ চলছে।

আরও পড়ুন  গাজায় বিস্ফোরণে ইসরাইলের ৭ সেনা নিহত, আহত আরও ৮