ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

মৌলভীবাজারে লাউয়াছড়া সড়কে গাছ ফেলে ভয়াবহ ডাকাতি, আহত ১৫ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 647

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ থেকে ৭ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃষ্টিভেজা রাতে সড়কের উপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় মুখোশধারী একদল ডাকাত। এরপর দেশীয় অস্ত্র নিয়ে তারা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপসহ অন্তত ২০ থেকে ২৫টি যানবাহনের গতিরোধ করে। ডাকাতরা যাত্রী ও চালকদের মারধর করে সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ আরও অনেকে। তারা জানান, ডাকাতদল হঠাৎ হামলা চালিয়ে ভয় সৃষ্টি করে এবং একের পর এক গাড়ি থামিয়ে লুটপাট চালায়।

আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমাকে টাকা ও মোবাইল ফোন দিয়ে দিতে বাধ্য করা হয়েছে। হামলাকারীরা আমাদের বেধড়ক মারধর করেছে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়। কমলগঞ্জ থানা পুলিশ সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. কামরুজ্জামান জানান, “আমাদের হাসপাতালে যেসব রোগী এসেছে, তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি পথের এ সড়কে রাতে চলাচল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রী ও চালকরা। নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে লাউয়াছড়া সড়কে গাছ ফেলে ভয়াবহ ডাকাতি, আহত ১৫ জন

আপডেট সময় ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ থেকে ৭ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ধানমন্ডি থানা পুলিশের অভিযানে ১২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার