ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়
দলবদ্ধ ধর্ষণ মামলা

চকরিয়ায় কিশোরীকে গণধর্ষণ: ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 429

ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে চকরিয়া থানায় মামলাটি করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বদরখালী ইউনিয়নের বাজারপাড়া এলাকার জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ তাজুম ওরফে তাজুল উদ্দিন (২২), মগনামাপাড়ার আবু ছালেকের ছেলে অমিত হাসান (২৫), গোলাম কাদেরের ছেলে তারেক জিয়া (২১), কলেজপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩), বদরখালীর মো. ছোটন (২৩) এবং মো. ফারুক (২৪)-এর নাম।

আরও পড়ুন  রাজধানীর তেজগাঁও বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জন গ্রেফতার

পুলিশ এরই মধ্যে তাজুম, অমিত, তারেক এবং কাজলকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন হিসেবে আরও চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন বদরখালীর টুটিয়াখালী এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮), ঢেমুশিয়াপাড়ার আবদুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭), বাজারপাড়ার মোহাম্মদ আবছারের ছেলে মোহাম্মদ সজিব (২৫) এবং বশির আহমেদের ছেলে মোহাম্মদ ছোটন (২৩)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, ঘটনার পরপরই বদরখালী এবং আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে নাম থাকা ছোটন এবং ফারুক এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, “ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য এবং স্থানীয় সূত্রে চারজনের নাম নিশ্চিত হওয়া গেছে। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের গ্রেপ্তার করেছে। আমরা দ্রুত ন্যায়বিচার আশা করছি।” ওসি আরও বলেন, সন্দেহভাজন হিসেবে আটক বাকি চারজনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া না গেলে তাদের জামিনে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

দলবদ্ধ ধর্ষণ মামলা

চকরিয়ায় কিশোরীকে গণধর্ষণ: ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮ জন

আপডেট সময় ০৭:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে চকরিয়া থানায় মামলাটি করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বদরখালী ইউনিয়নের বাজারপাড়া এলাকার জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ তাজুম ওরফে তাজুল উদ্দিন (২২), মগনামাপাড়ার আবু ছালেকের ছেলে অমিত হাসান (২৫), গোলাম কাদেরের ছেলে তারেক জিয়া (২১), কলেজপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩), বদরখালীর মো. ছোটন (২৩) এবং মো. ফারুক (২৪)-এর নাম।

আরও পড়ুন  তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত