ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ, চেক ডিজঅনার মামলায় চাপে তারকা ক্রিকেটার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

তারকা অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবার আইনি জটিলতায়। চার কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় ঢাকার একটি আদালত তার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ইলন মাস্কের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে এসইসির মামলা

মামলার বাদী আইএফআইসি ব্যাংকের বনানী শাখার রিলেশনশিপ অফিসার মো. শাহিবুর রহমান। তিনি গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে সাকিব ব্যাংক থেকে ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ এক কোটি এবং টার্ম লোন বাবদ দেড় কোটি টাকা নেন। পরে কিস্তি পরিশোধ না করায় ঋণটি মেয়াদি ঋণে রূপান্তর করে ব্যাংক।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর কম্পানির পক্ষ থেকে চার কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেওয়া হলেও, সেগুলো পর্যাপ্ত অর্থ না থাকায় বাউন্স করে। এরপর ব্যাংক থেকে একাধিকবার আইনি নোটিশ পাঠানো হয়। টাকা পরিশোধ না করায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়।

এ মামলায় সাকিব ও অপর পরিচালক গাজী শাহাগীর হোসাইনকে ১৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ ছিল মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন।

এর আগে, পুঁজিবাজারে অনিয়ম ও আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত শেষে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাকিব, তার স্ত্রী শিশির ও তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে।

সম্প্রতি মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরমধ্যেই আদাবর থানায় দায়ের করা এক হত্যা মামলায়ও তার নাম উঠে এসেছে।

সবমিলিয়ে মাঠ ও সংসদের বাইরে এখন নানা চাপের মুখে তারকা এই ক্রিকেটার।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ, চেক ডিজঅনার মামলায় চাপে তারকা ক্রিকেটার

আপডেট সময় ০৪:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

তারকা অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবার আইনি জটিলতায়। চার কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় ঢাকার একটি আদালত তার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস, আপিল বিভাগের রায়