ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারীকে পণ্যের সঙ্গে তুলনা: আইনি বিপাকে হানি সিং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 172

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় র‍্যাপার হানি সিং সম্প্রতি তার নতুন গান ‘ম্যানিয়্যাক’ মুক্তি দিয়েছেন, কিন্তু এই গান নিয়ে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। অভিযোগ করা হচ্ছে যে, এই গানের মাধ্যমে অশ্লীলতার প্রচার করা হচ্ছে এবং নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিষয়টি এখন আইনি দিকেও গড়িয়েছে। ইতোমধ্যে হানি সিং, গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি শিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন  নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ

অভিনেত্রী নিতু পাটনা গানের কথার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তিনি দাবি করেছেন, গানের কথা সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে দেখায়। গানে ব্যবহৃত কিছু ভোজপুরি পঙ্‌ক্তি বিশেষভাবে আপত্তিজনক বলেও উল্লেখ করেছেন তিনি। নিতুর মতে, এই গান সংস্কৃতিকে ভুলভাবে তুলে ধরে এবং নারীদের উন্নয়নকে উপেক্ষা করেছে।

তিনি আরও বলেন, সমাজের উপর এই গানের খারাপ প্রভাব পড়তে পারে। তবে হানি সিংয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলতি মাসের শেষে এ নিয়ে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

নারীকে পণ্যের সঙ্গে তুলনা: আইনি বিপাকে হানি সিং

আপডেট সময় ১২:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫