ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 449

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। আদালত এই সরকারকে বৈধ বলে রায় দিয়েছেন এবং বিষয়টি নিয়ে করা রিটকে ‘ভ্রান্ত, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক’ উল্লেখ করে তা সরাসরি খারিজ করেছেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। পরে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।

আরও পড়ুন  হাইকোর্টের স্থগিতাদেশে আটকে গেল নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া

এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ একটি রিট দায়ের করেন। তাঁর যুক্তি ছিল, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই, তাই রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের মতামত চাওয়াও অনৈতিক। তবে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রিট সরাসরি খারিজ করেন এবং জানান, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কাজ করেছেন এবং এটি জনগণের ইচ্ছার প্রতিফলন।

আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্সের ভিত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ মতামত দেন যে, সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষমতা রাখেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন। আদালত জানান, রাষ্ট্রপতি যথাযথভাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসরণ করেছেন এবং এতে আইনি জটিলতার কোনো অবকাশ নেই।

নিউজটি শেয়ার করুন

হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত

আপডেট সময় ০২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। আদালত এই সরকারকে বৈধ বলে রায় দিয়েছেন এবং বিষয়টি নিয়ে করা রিটকে ‘ভ্রান্ত, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক’ উল্লেখ করে তা সরাসরি খারিজ করেছেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। পরে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।

আরও পড়ুন  হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার