ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা: অচল ৮৫ শতাংশ রপ্তানি সক্ষমতা ১০ বছর পর তনু হত্যায় নতুন মোড়: তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার আদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রীর লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ: তালিকায় বেক্সিমকো ও এস আলম গ্রুপ শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত রাজ কাপুর–এর পৈতৃক বাড়ির অংশ বিধ্বস্ত নিকারাগুয়া—হ্রদ, আগ্নেয়গিরি আর ইতিহাসের দেশ

১০ বছর পর তনু হত্যায় নতুন মোড়: তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার আদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর সন্দেহভাজন তিন ব্যক্তির ডিএনএ প্রোফাইল পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মুমিনুল হক এই আদেশ প্রদান করেন।
মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পিবিআই ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তদন্তের স্বার্থে সন্দেহভাজন ওই তিনজনের নাম এই মুহূর্তে প্রকাশ করা হয়নি।

আদালত সূত্রে জানা গেছে, মামলার দীর্ঘসূত্রতা ও তদন্তের অগ্রগতি জানতে পিবিআইকে তলব করা হলে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে এই ডিএনএ পরীক্ষার আবেদন জানান।
এর আগে তনুর ব্যবহৃত পোশাক থেকে সংগ্রহ করা তিনটি ডিএনএ প্রোফাইল পাওয়া গেলেও সেগুলোর সঙ্গে এখনো কারো নমুনা মিলিয়ে দেখা হয়নি। আদালত এখন সেই ডিএনএ প্রোফাইলের সাথে সন্দেহভাজনদের নমুনা ক্রস ম্যাচিং করার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী তারিখে তদন্তের বিস্তারিত অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আদেশের সময় তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তিনি এখন সশরীরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ে হত্যার বিচার চাইতে চান। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর তনুর লাশ উদ্ধার করা হয়েছিল।
থানা পুলিশ, ডিবি ও সিআইডির পর বর্তমানে মামলাটি পিবিআই ঢাকা সদর দপ্তর তদন্ত করছে। মো. তরিকুল ইসলাম এই মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

১০ বছর পর তনু হত্যায় নতুন মোড়: তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার আদেশ

আপডেট সময় ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬