ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মদিনার ঐতিহাসিক ‘মসজিদে বনু আনিফ’: পাথরে গাঁথা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন দৌলতদিয়ায় বাসডুবি গঠনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধ’: রাজশাহী-১ আসনের এমপির বিরুদ্ধে অভিযোগ গাইবান্ধায় থানায় ঢুকে ওসির ওপর হামলার অভিযোগ,যুব জামায়াত নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা কৃষিতে নতুন দিগন্ত: উৎপাদন বৃদ্ধি, প্রণোদনা ও প্রযুক্তিতে জোর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল: যে ভাবে নিবে শেষ মুহূর্তে প্রস্তুতি ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ গরমে ত্বকের যত্নে ৮ সহজ অভ্যাস, না মানলে হতে পারে ত্বকের নানা সমস্যা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতদিয়ায় বাসডুবি গঠনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদী‌তে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে নোটিশে।

বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এই নোটিশ পাঠান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এই লিগ্যাল নোটিশের প্রাপক করা হয়েছে। জনস্বার্থে পাঠানো এই নোটিশটি প্রথমে ই-মেইলের মাধ্যমে এবং পরবর্তীতে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি কেবল ‘দুর্ঘটনা’ হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।
লিগ্যাল নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আইনজীবীদের দাবি, দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষম ব্যক্তিদের পুনর্বাসন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে উচ্চ আদালতে রিটসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ঘটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দৌলতদিয়ায় বাসডুবি গঠনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬