ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
বিডিআর বিদ্রোহ

বিস্ফোরক মামলায় জামিন শুনানি রোববার (আজ) শুরু 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 623

ছবি সংগৃহীত

পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি আজ রোববার (১৯ জানুয়ারি) শুরু হবে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে এদিন উপস্থিত থাকবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।

জামিনের আশায় ভোর থেকেই কারাগারের সামনে জড়ো হয়েছেন অভিযুক্ত বিডিআর সদস্যদের স্বজনরা। দীর্ঘ ১৬ বছর ধরে এই মামলায় বন্দি রয়েছেন অভিযুক্তরা। যদিও হত্যা মামলায় অনেকেই খালাস পেয়েছেন, বিস্ফোরক মামলার বিচারকাজ চলমান থাকায় এখনো মুক্তি পাননি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের আশা, দ্রুত বিচার শেষ করে অভিযুক্তদের মুক্তির পথ সুগম হবে। 

আরও পড়ুন  পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২৩৯ আসামির জামিন আদেশ ১০ এপ্রিল

এর আগে মামলাটির বিচার কার্যক্রম বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হলেও, ৮ জানুয়ারি অস্থায়ী আদালতের একটি কক্ষ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এরপর আইন মন্ত্রণালয়ের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত নতুন অস্থায়ী আদালতে বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

বিডিআর বিদ্রোহ

বিস্ফোরক মামলায় জামিন শুনানি রোববার (আজ) শুরু 

আপডেট সময় ০২:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি আজ রোববার (১৯ জানুয়ারি) শুরু হবে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে এদিন উপস্থিত থাকবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।

জামিনের আশায় ভোর থেকেই কারাগারের সামনে জড়ো হয়েছেন অভিযুক্ত বিডিআর সদস্যদের স্বজনরা। দীর্ঘ ১৬ বছর ধরে এই মামলায় বন্দি রয়েছেন অভিযুক্তরা। যদিও হত্যা মামলায় অনেকেই খালাস পেয়েছেন, বিস্ফোরক মামলার বিচারকাজ চলমান থাকায় এখনো মুক্তি পাননি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের আশা, দ্রুত বিচার শেষ করে অভিযুক্তদের মুক্তির পথ সুগম হবে। 

আরও পড়ুন  দোহারে দোকান থেকে তুলে নিয়ে মারধর, আটক দুই