ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খামেনির উত্তরসূরি কে? আলোচনায় ছেলে মোজতবা খামেনি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১ ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার দুবাই পালাতে চড়া খরচ!

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 354

ছবি সংগৃহীত

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় বাড়িটি প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। এছাড়াও, বাড়ির ভেতরে অগ্নিসংযোগও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় অনেককে উল্লাস করতে দেখা যায়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হয়, পুরো এলাকায় ছাত্র-জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

এর আগে বিকেল ৪টায় শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙার জন্য বুলডোজারের অপেক্ষায় ছিল হাজারো মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় এবং পার্শ্ববর্তী নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের বাসভবন। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে “গণশৌচাগার” লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আরও পড়ুন  আমতলীতে ইসমাইল শাহ মাজারে হামলা ও অগ্নিসংযোগ: আহত ২০, আতঙ্কে এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় বাড়িটি প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। এছাড়াও, বাড়ির ভেতরে অগ্নিসংযোগও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় অনেককে উল্লাস করতে দেখা যায়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হয়, পুরো এলাকায় ছাত্র-জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

এর আগে বিকেল ৪টায় শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙার জন্য বুলডোজারের অপেক্ষায় ছিল হাজারো মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় এবং পার্শ্ববর্তী নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের বাসভবন। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে “গণশৌচাগার” লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আরও পড়ুন  রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ