ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল সিকদার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন  উত্তর সাগরে দুটি জাহাজের সংঘর্ষ, আগুনে রক্তাক্ত দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে তেঁতুলিয়া নদীর ঘাটে বাঁধা তার মাছ ধরার নৌকাটি জোয়ারের তীব্র স্রোতের চাপে ছুটে ভেসে যায়। নৌকাটি উদ্ধার করতে বাবুল সিকদার নদীতে নেমে সাঁতরে এগিয়ে যান। কিন্তু প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নদীতে তলিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরুর একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে চলছে শোকের মাতম।”

নিউজটি শেয়ার করুন

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল সিকদার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন  বন্দরে অগ্নিকাণ্ড: বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ