ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

উত্তর সাগরে দুটি জাহাজের সংঘর্ষ, আগুনে রক্তাক্ত দুর্ঘটনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 379

ছবি সংগৃহীত

উত্তর সাগরে সোমবার (১০ মার্চ) সকালে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে আগুন লেগে গেছে, যা এখনও জ্বলছে। এক জাহাজে ছিল বিমানের জ্বালানি, অন্যটিতে ছিল বিষাক্ত কেমিক্যাল। এই ঘটনায় এক ক্রু নিখোঁজ এবং অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়েছে। খবর বিবিসির।

যুক্তরাজ্যের জাতীয় মেরিটাইম জরুরি সেবা (এইচএম) জানিয়েছে, সংঘর্ষের পর উদ্ধারকারীরা ৩৬ জনকে নিরাপদে উদ্ধার করেছে, যার মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ ক্রু সদস্য সোলং জাহাজের ছিল।

আরও পড়ুন  ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ৮ শ্রমিক

ঘটনার বিবরণে জানা যায়, সংঘর্ষে যুক্ত ছিল মার্কিন নিবন্ধিত স্টেনা ইমাকুলেট এবং পর্তুগিজ পতাকাবাহী সোলং। স্টেনা ইমাকুলেট জাহাজটি মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহের কাজে নিযুক্ত ছিল, অন্যদিকে সোলং জাহাজটি স্থানীয় পথে চলছিল। ডিভিশনাল কোস্টগার্ড কমান্ডার ম্যাথিউ অ্যাটকিনসন জানান, সোলং জাহাজটি ১৬ নট গতিতে স্টেনা ইমাকুলেট জাহাজটিকে আঘাত করে, ফলে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এ সময়, ক্রু সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে দ্রুত ভেলায় উঠে পড়েন। পরে, একটি ওয়েল ট্যাংকারে থাকা এক ব্যক্তি জানান, স্টেনা ইমাকুলেট জাহাজের ট্যাংকার ফেটে বিস্ফোরিত হওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পর পরিবেশগত ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, এবং ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়েছে। হুমকির মধ্যে থাকা তেল ছড়িয়ে পড়ার কারণে পরিবেশের ওপর এর প্রভাব ব্যাপক হতে পারে।

কোস্টগার্ড ইতোমধ্যেই উদ্ধারকাজে হেলিকপ্টার পাঠিয়েছে এবং আগুন নেভানোর জন্য চারটি ভ্যাসেল জাহাজ তৎপর রয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।

এ ঘটনাটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা এবং পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলবে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

উত্তর সাগরে দুটি জাহাজের সংঘর্ষ, আগুনে রক্তাক্ত দুর্ঘটনা

আপডেট সময় ০৩:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫