ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

রমজান ২০২৬: বিশ্বের কোথায় কেমন ইফতার আয়োজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 2

ছবি সংগৃহীত

২০২৬ সালের ঈদুল ফিতর বিশ্বজুড়ে তিন দিনে উদযাপিত হবে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার ওপর ভিত্তি করে বিভিন্ন দেশ পৃথকভাবে ঈদের দিন নির্ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) যেসব দেশে ঈদ:
আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার সন্ধ্যায় এসব দেশে চাঁদ দেখা গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শুক্রবার (২০ মার্চ) যেসব দেশে ঈদ:
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ওশেনিয়ার বড় অংশে শুক্রবার ঈদ উদযাপিত হবে। রমজান ৩০ দিন পূর্ণ হওয়ায় এসব দেশে ঈদ নির্ধারণ করা হয়েছে।

মধ্যপ্রাচ্য ও এশিয়া: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক (সুন্নি এলাকা), তুরস্ক এবং মালদ্বীপ।

আফ্রিকা: সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন।

ওশেনিয়া: অস্ট্রেলিয়া।

তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবারকে আগেভাগেই ঈদের দিন হিসেবে নিশ্চিত করেছে।

শনিবার (২১ মার্চ) যেসব দেশে ঈদ:
সিঙ্গাপুরে শনিবার ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। ফলে রমজান ৩০ দিন পূর্ণ করে শনিবার ঈদ হবে।

আজ সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশসহ অন্যান্য দেশ:
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আজ সন্ধ্যায় চাঁদ দেখা হবে। চাঁদ দেখা গেলে ঈদ হবে শুক্রবার, না হলে শনিবার উদযাপিত হবে।
এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো এবং মৌরিতানিয়া। অন্যদিকে গ্যাবোন, টোগো, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, গিনি-বিসাউ ও সুরিনাম এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

চাঁদ না দেখার বৈজ্ঞানিক কারণ:
সৌদি আরবের মাজমাহ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, বুধবার চাঁদ সূর্যাস্তের প্রায় ৩০ মিনিট আগে অস্ত যাওয়ায় তা দেখা সম্ভব হয়নি। এছাড়া দাম্মাম ও তাবুকসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে মেঘলা আকাশ ও বৃষ্টিও চাঁদ দেখা বাধাগ্রস্ত করেছে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

রমজান ২০২৬: বিশ্বের কোথায় কেমন ইফতার আয়োজন

আপডেট সময় ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬