ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীপুরে ট্রান্সফর্মার বিস্ফোরণ: দগ্ধ ইয়াসিনের মৃত্যু মোস্তাফিজের বিদায়ে আইপিএলে কপাল খুলল মুজারাবানির লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার শিকার ইসরাইল ইরানি হামলায় সৌদি আরবে মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত বন্দরে অগ্নিকাণ্ড: বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা কামিকাজি ড্রোন হামলায় বাগদাদে মার্কিন দূতাবাসের এয়ার ডিফেন্স ক্ষতিগ্রস্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার ঢাকার আবহাওয়ায় বৃষ্টির আভাস: কমতে পারে তাপমাত্রা

বন্দরে অগ্নিকাণ্ড: বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবস্থিত মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ভয়াবহ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে জি-২ (G2) নামক ট্রান্সফরমারটিতে আকস্মিক বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি মেরামতের কাজ চললেও বর্তমানে বিকল্প সংযোগ ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। উল্লেখ্য যে, গত এক মাসের ব্যবধানে ওই একই সাবস্টেশনে দ্বিতীয়বারের মতো এমন বিস্ফোরণের ঘটনা ঘটল, যা স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও পড়ুন  কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪

নিউজটি শেয়ার করুন

বন্দরে অগ্নিকাণ্ড: বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবস্থিত মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ভয়াবহ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে জি-২ (G2) নামক ট্রান্সফরমারটিতে আকস্মিক বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি মেরামতের কাজ চললেও বর্তমানে বিকল্প সংযোগ ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। উল্লেখ্য যে, গত এক মাসের ব্যবধানে ওই একই সাবস্টেশনে দ্বিতীয়বারের মতো এমন বিস্ফোরণের ঘটনা ঘটল, যা স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও পড়ুন  গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩