ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে কর্মকর্তা পাঠানো নিয়ে নতুন বিতর্ক আনুষ্ঠানিক ভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনায় নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ, পরিচালকসহ দুজন পলাতক নেতানিয়াহুকে ঘিরে নতুন গুঞ্জন: ইরানি প্রতিবেদনে প্রশ্ন, নিশ্চিত তথ্য নেই মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য বিদেশি বিনিয়োগ বাড়াতে শেয়ার বিক্রির নিয়ম শিথিল মুজতাবা খামেনেইর প্রতি পুতিনের টেলিগ্রাফ বার্তা মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, ২৩ জনকে উদ্ধার ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন নারায়ণগঞ্জে এএসআইয়ের কাছ থেকে পিস্তল ছিনতাই, অভিযানে নেমেছে পুলিশ

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

মৃতরা হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।

আরও পড়ুন  আগুনে পুড়ে ছাই গাজীপুরে কলোনির ৫৭ ঘর

আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

বর্তমানে হাসপাতালে রয়েছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। তার পরিবারের অন্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকায় আসছেন।

বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

আপডেট সময় ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

মৃতরা হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।

আরও পড়ুন  চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ