ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 308

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ভোটারদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ভোটারদের উদ্দেশে লিখেছেন, ‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’

আরও পড়ুন  বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করুন: মির্জা আব্বাস

তিনি আরও বলেন, ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করেন। ‘কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ’—উল্লেখ করেন তিনি।

ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থীরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানও তুলে ধরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন: তারেক রহমান

আপডেট সময় ১২:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ভোটারদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ভোটারদের উদ্দেশে লিখেছেন, ‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’

আরও পড়ুন  তারেক রহমান: দ্রুত নির্বাচন আয়োজন করুন, সংস্কারের বিষয়ে অযথা আলোচনা না করার পরামর্শ