ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি সংকটে স্থবির ফিলিপাইন: বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প গ্রেনাডা: মসলার ঘ্রাণে ভরা ক্যারিবীয় দ্বীপদেশ মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের ঘোষণা ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনলেন প্রধানমন্ত্রী: পেশাদারিত্বে নতুন দিগন্ত টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই , প্রশ্ন উঠেছে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা: চালকের সহকারী নিহত, চালক গুরুতর আহত অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার সহজকে লেখা রাহুলের শেষ চিঠি: এক বিষাদমাখা উত্তরাধিকার

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1251

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও কর্মীদের ছুটির কারণে অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে।

রোববার মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি; স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কাল: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, ১১ ফেব্রুয়ারি দূরপাল্লার বাস চলবে। তবে ওই দিনের টিকিটের চাহিদা তুলনামূলকভাবে কম। এর বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের চাপ বেশি রয়েছে।

ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, সেদিন বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ চালক ও সহকারী ভোট দিতে ছুটি চাওয়ায় বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে কিছু বাস সার্ভিস পুনরায় চালু হতে পারে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন-সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ বিধিনিষেধ শিথিল থাকবে। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় যান চলাচলেও কিছুটা ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও কর্মীদের ছুটির কারণে অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে।

রোববার মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী