ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 318

ছবি: খবরের কথা

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হেমায়েতপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদের তল্লাশি করা হয়।

আরও পড়ুন  কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

তল্লাশিকালে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে ওই দোকান থেকে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, মাদক বিক্রির সন্দেহজনক ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জাম, একটি রেজিস্টার, কয়েকটি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পানপাড়া এলাকার মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তাদের বিরুদ্ধে সাভার থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, মাদক ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৭:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হেমায়েতপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদের তল্লাশি করা হয়।

আরও পড়ুন  কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬