ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 347

ছবি সংগৃহীত

কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য।

আরও পড়ুন  গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বড়রা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা, তারা হোটেল নূরজাহানে দুপুরের খাবার খেয়ে কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে যাচ্ছিলেন। ইউটার্নের কাছে পৌঁছালে তাদের প্রাইভেট কারের মুখোমুখি হয় কাভার্ডভ্যান। কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে ব্রেক করলেও কাভার্ডভ্যানটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই সবাই মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৪:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য।

আরও পড়ুন  জুলাইয়ে আহত ১৫৬০ জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট