ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

মানবপাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 239

ছবি সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৫ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বুরাক এয়ারলাইন্সের UZ222 ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রত্যাবাসনের সময় লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের বিদায় জানান।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে ফের ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠালো বিএসএফ

রাষ্ট্রদূত লিবিয়ার কর্তৃপক্ষ ও আইওএমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে যাওয়ার ওপর জোর দিয়ে বলেন, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

তিনি আরও আহ্বান জানান, দেশে ফিরে প্রবাসীরা যেন নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করেন এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। রাষ্ট্রদূত আশ্বাস দেন, দূতাবাস থেকে এ বিষয়ে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অবৈধ পথে বিদেশে গিয়ে বিপদে পড়া অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরাতে এই উদ্যোগ মানবিক সহায়তার উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মানবপাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলেন

আপডেট সময় ০৭:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৫ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বুরাক এয়ারলাইন্সের UZ222 ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রত্যাবাসনের সময় লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের বিদায় জানান।

আরও পড়ুন  রাশিয়ার যুদ্ধে আট বাংলাদেশি