ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 228

ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার ১ নম্বর টোল বক্সের কাছে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

আরও পড়ুন  ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা — মূল পয়েন্টসমূহ

গ্রেফতাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের আয়ুব আলীর ছেলে মো. জমির হোসেন (৩৫) এবং মহদিরকোনা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৪)।

তল্লাশির সময় আটককৃতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশার পিছনের ইঞ্জিনের ডালার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

আপডেট সময় ১২:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার ১ নম্বর টোল বক্সের কাছে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

আরও পড়ুন  গাজায় সহায়তা কেন্দ্রে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩১