ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 173

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন রিজভী।

আরও পড়ুন  তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী

জাতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে জানিয়ে রিজভী বলেন, নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু মনে হচ্ছে, এই নির্বাচনকে নিয়েও অনেকেই নানা ভাবে কুট-কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে।

বিএনপির এই নেতা বলেন, পতিত ফ্যাসিবাদ পালিয়ে গিয়ে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবচেয়ে বড় জনগণের আদালত, তারা বিচার করবে কারা ফ্যাসিবাদের সহচর হিসেবে কাজ করছে।

রিজভী আরও বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। দেশে সুস্থ-স্বাভাবিক রাজনীতি থাকলে তাঁর এই অকাল মৃত্যু হতো না। তাঁর জানাজায় হামলার দৃশ্য শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ ভুলবে না।

নিউজটি শেয়ার করুন

ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী: রিজভী

আপডেট সময় ০৫:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন রিজভী।

আরও পড়ুন  লুটপাটে বিতৃষ্ণ আওয়ামী নেতারা বিএনপিতে যোগ দিতে পারবেন: রিজভী