ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কচুরিপানার নিচে শিশুর মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 174

ছবি সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মো. আবরারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মজাহারের বাড়ির পেছনের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন  রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে হত্যা, গ্রেফতার ৭

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হলো—একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া এবং মাইনুলের মেয়ে সাদিয়া।

শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার বিকালে আবরারকে খেলার জন্য ডেকে নেয় ওই দুই কিশোরী। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আবরারের পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে।

পরিবারের লোকজন তাদের দেখানো জায়গায় গিয়ে কচুরিপানা সরিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে বেলপুকুরিয়া থানার ওসি মো. সুমন কাদরী বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরীকে আটক করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

কচুরিপানার নিচে শিশুর মরদেহ

আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মো. আবরারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মজাহারের বাড়ির পেছনের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ