ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 191

ধন্যবাদ ।

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে তিনি এ কথা বলেন। সচিব আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানের; অন্যথায় মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুঁশিয়ারি

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া জানান, ওয়ার্ডভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে থাকার ঝুঁকি বেশি থাকে, তাই সেগুলোতেও নজরদারি বাড়ানো হবে।’

তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির জন্য র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনগণকে নিজ নিজ বাসাবাড়ি, আঙ্গিনা এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এরপরই র‍্যালি বের করা হয় এবং শুরু হয় মশক নিধন কার্যক্রম। এ সময় মশার স্প্রে ছিটানো হয়, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হয়, যাতে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা যায়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। শুধু সরকারি সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সকলকে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে হবে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান চালানোর পাশাপাশি স্কুল, কলেজ ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচিও চালানো হবে।

সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সরকারের এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। তাদের আশা, এই অভিযান চলমান থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে তিনি এ কথা বলেন। সচিব আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  অননুমোদিত মাধ্যমে হজ ভিসা নিলে পড়তে হতে পারে বিপাকে: সৌদি মন্ত্রণালয়ের হুঁশিয়ারি