ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 657

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশু চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন  বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বিমানসেনা নিহত

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান পাশের একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করত। তাদের বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার মাদরাসায় ছুটি থাকায় তারা বাড়িতে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশু চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত অন্তত ১৫