ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আদালতে সাক্ষ্য না দেওয়ায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 132

ছবি সংগৃহীত

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) মামলার সাক্ষগ্রহণের সপ্তম দিনে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের ওই দুইজন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম জাহিদ হাসান এ আদেশ দেন।

আরও পড়ুন  ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন, গাজীপুরের ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

আগামীকাল বুধবার (৭ মে) আবারও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও ওই দুজন চিকিৎসক আদালতে হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। মঙ্গলবার সপ্তম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মমতাজ আরা এবং ডা. দেবীকা রায়কে সাক্ষ্য নেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত। এর আগে দুই বার তলব করার পরও তারা আসেননি বলে আজ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য প্রসেস (গ্রেপ্তারি পরোয়ানা) দেওয়া হয়েছে।

গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হয়।

প্রসঙ্গত, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম থেকে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশু আছিয়া। ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সেদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা ও পরে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সোনাইকুন্ডী গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আদালতে সাক্ষ্য না দেওয়ায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০৬:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) মামলার সাক্ষগ্রহণের সপ্তম দিনে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের ওই দুইজন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম জাহিদ হাসান এ আদেশ দেন।

আরও পড়ুন  মামলা দায়ের, ১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা