ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 186

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সোমবার দেওয়া হবে, জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, চলতি সপ্তাহেই এই পদক্ষেপ কার্যকর হবে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অনৈতিক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, তাই দেশের শিল্পের স্বার্থে এই শুল্ক আরোপের প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন  ভারত ও পাকিস্তান থেকে দেশে আসছে ৩৭ হাজার ২৫০ টন চাল, খাদ্য মন্ত্রণালয়ের ঘোষণা

এবারের শুল্ক প্রযোজ্য হবে সব দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামে। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, কানাডা, ব্রাজিল, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ইস্পাত আমদানি হয়। তিনি বলেন, আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্র, অর্থাৎ, এক দেশের পদক্ষেপের জবাবে অন্য দেশও একই পদক্ষেপ গ্রহণ করবে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কও উত্তপ্ত। ট্রাম্প চীনের পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হতে পারে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন পদক্ষেপ

আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সোমবার দেওয়া হবে, জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, চলতি সপ্তাহেই এই পদক্ষেপ কার্যকর হবে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অনৈতিক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, তাই দেশের শিল্পের স্বার্থে এই শুল্ক আরোপের প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন  আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র