ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

চীন সফরে প্রধান উপদেষ্টা, শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শুক্রবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 431

ছবি সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, চীন সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। সফরের শুরুতেই আগামীকাল বৃহস্পতিবার হাইনান প্রদেশে আয়োজিত ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’-তে অংশ নেবেন তিনি। এ সম্মেলনে এশীয় অঞ্চলসহ বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  গুজব ও ভুয়া তথ্য মোকাবেলায় প্রয়োজন জাতিসংঘের কার্যকর কৌশল: প্রধান উপদেষ্টা

সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি অনুষ্ঠিত হবে শুক্রবার, যখন তিনি বেইজিংয়ে চীনের জাতীয় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানিয়েছেন, বৈঠকে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি সহায়তা, সংস্কৃতি, ক্রীড়া এবং গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য খাতে চীনের অবদান দিন দিন বাড়ছে। এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অধ্যাপক ইউনূসের সফরসূচিতে বেইজিংয়ের বিভিন্ন দাফতরিক বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময়সূচিও রয়েছে। সফর শেষে তিনি রোববার দেশে ফিরবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

চীন সফরে প্রধান উপদেষ্টা, শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শুক্রবার

আপডেট সময় ০৪:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫