ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

আজ রাতে ১ মিনিট শ্রদ্ধায় ও শোকের অন্ধকারে থাকবে সারা দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 574

ছবি সংগৃহীত

আজ মঙ্গলবার, ২৫ মার্চ জাতির ইতিহাসের এক বেদনাবিধুর দিন, ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারাদেশে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে গণহত্যা দিবস।

দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালিত হবে। কেপিআই বা জরুরি স্থাপনাগুলো বাদে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে এই সময় আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। জাতির এই শোক ও প্রতিরোধের মুহূর্তে আলোর প্রতীককে সাময়িক নিভিয়ে রাখা হবে সম্মান ও স্মৃতির অংশ হিসেবে।

আরও পড়ুন  তুরস্কে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটির গুরুত্ব তুলে ধরে দিয়েছেন বাণী।

সকাল থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সেমিনার।

রাজধানীসহ সব সিটি করপোরেশনে আয়োজন করা হয়েছে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কিত দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এসব আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এ ছাড়া ২৫ মার্চ রাতে শহীদ হওয়া নিরীহ মানুষের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য উপাসনালয়েও হবে প্রার্থনা।

এই দিবস শুধু শোকের নয়, বিশ্বকে জানান দেওয়ারও একটি সুযোগ বাংলাদেশ এক সময় ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। এই ইতিহাস যেন ভুলে না যায় কেউ, থেমে না থাকে সত্যের চর্চা।

নিউজটি শেয়ার করুন

আজ রাতে ১ মিনিট শ্রদ্ধায় ও শোকের অন্ধকারে থাকবে সারা দেশ

আপডেট সময় ০১:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

আজ মঙ্গলবার, ২৫ মার্চ জাতির ইতিহাসের এক বেদনাবিধুর দিন, ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারাদেশে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে গণহত্যা দিবস।

দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালিত হবে। কেপিআই বা জরুরি স্থাপনাগুলো বাদে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে এই সময় আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। জাতির এই শোক ও প্রতিরোধের মুহূর্তে আলোর প্রতীককে সাময়িক নিভিয়ে রাখা হবে সম্মান ও স্মৃতির অংশ হিসেবে।

আরও পড়ুন  আজ সেই ভয়াল ২৫ মার্চ: গণহত্যার বিভীষিকাময় স্মৃতি আজও কাঁদায় জাতিকে