১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ঢাকা, আহত আন্দোলনকারী ও সাংবাদিক, জাবের গুলিবিদ্ধ ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষ, আহত আন্দোলনকারী ও সাংবাদিক বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় থাকছে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল সৌদি আরব, কিনতে পারবেন বিত্তশালী অমুসলিম প্রবাসীরা টেকনাফে বাসচাপায় দুইজন নিহত টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অপেক্ষা ছিল পরিবারের, ফিরল নিথর দেহ: রেললাইনে ঝরল রাবি ছাত্রের প্রাণ থালা-বাটি হাতে ভুখা মিছিল: যমুনার সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান সিকিমে টানা ভূমিকম্পে কাঁপল অঞ্চল, কম্পন টের বাংলাদেশেও

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া: বাস্তবতা না উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 81

ছবি সংগৃহীত

গণমাধ্যম সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে সাংবাদিক মহলে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, এটি সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনবে, অপরদিকে কেউ দেখছেন এতে গলাটিপে ধরার ষড়যন্ত্র।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রিপোর্টে বাস্তবতার পাশাপাশি রয়েছে কিছু অবাস্তব ও উদ্ভট প্রস্তাব। তাঁর মতে, ‘কে সাংবাদিক হতে পারবেন’ তা নির্ধারণ বা ‘এক কোম্পানির একাধিক মিডিয়া না থাকা’র মতো সুপারিশ বাস্তবতা বিবর্জিত। তিনি প্রশ্ন তোলেন, ব্যক্তি মালিকানাধীন ব্যবসায় সরকারের বেতন কাঠামো চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক?

বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী মন্তব্য করেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে বিসিএস ক্যাডারদের মতো সাংবাদিকদের বেতন নির্ধারণ করা অধিকাংশ মিডিয়া হাউজের জন্য আত্মঘাতী হতে পারে। তিনি মনে করেন, কিছু সুপারিশ বড় কোনো মিডিয়া হাউজের ইন্ধনে এসেছে। ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া’ নীতিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।

অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন কমিশনের সুপারিশকে সময়োপযোগী ও যৌক্তিক বলে দাবি করেন। তার মতে, ভালো বেতন ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ পেশার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে, দেশের গণমাধ্যমে প্রতিযোগিতা নেই, যা কালো টাকার দাপটে নিয়ন্ত্রিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে গণমাধ্যমকে পাবলিক লিস্টেড কোম্পানিতে রূপান্তরের প্রস্তাবও এসেছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন গত ১৮ নভেম্বর কাজ শুরু করে এবং সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ জমা দেয়।

তবে প্রশ্ন রয়ে গেছে এই সুপারিশগুলো বাস্তবায়নের পেছনে সত্যিই কি সাংবাদিকতা পেশার উন্নয়ন, নাকি নির্দিষ্ট কিছু গোষ্ঠীর স্বার্থরক্ষা? নির্বাচনের আগে এমন প্রস্তাব কতটা কার্যকর হবে, তা নিয়ে সাংবাদিক সমাজে সন্দেহ থেকেই যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া: বাস্তবতা না উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা?

আপডেট সময় ১০:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫