ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী, যা মার্কিন ও ইসরায়েলি হুমকির মুখে রয়েছে। ইরানের স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি বলেন, ইরানের স্থলবাহিনী সবসময় হুমকির মুখে রয়েছে, তবে তারা সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নির্দেশ অনুসরণ করে তারা কাজ করছে।

আরও পড়ুন  ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু: কঠোর অবস্থানে সেন্টকোম

দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর ১১টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
জেনারেল হেইদারি আরও বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন, কিন্তু সশস্ত্র বাহিনীর প্রস্তুতি তাদের প্রতিহত করেছে। যদি কোনো শত্রু আমাদের দেশে আক্রমণ করার কথা ভাবেও, তারা অনুতপ্ত হবে এবং স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছেছে, তবে চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তিতে ফিরে আসার জন্য চাপ দিচ্ছেন, এবং চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন। তবে, ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা চাপের মুখে কোনো আলোচনায় বসবে না এবং যেকোনো হুমকির মোকাবেলায় তাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা

আপডেট সময় ০৩:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী, যা মার্কিন ও ইসরায়েলি হুমকির মুখে রয়েছে। ইরানের স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি বলেন, ইরানের স্থলবাহিনী সবসময় হুমকির মুখে রয়েছে, তবে তারা সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নির্দেশ অনুসরণ করে তারা কাজ করছে।

আরও পড়ুন  ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের