ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

শহীদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 533

ছবি সংগৃহীত

ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজয়ি কনটেইনার বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৫০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে।

রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে, বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহীদ রাজয়ি বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক কনটেইনার বন্দর হিসেবে পরিচিত। হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এ বন্দরের গুরুত্ব অপরিসীম, কারণ এই প্রণালির মাধ্যমে বিশ্বব্যাপী এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।

আরও পড়ুন  ইরানের স্পিকার গালিবাফের সঙ্গে বৈঠক স্পিকার হাফিজ উদ্দিনের

গতকাল শনিবারের ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেও রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, বন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। সেখানে দাউ দাউ করে জ্বলতে থাকা কনটেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি প্রাথমিকভাবে মনে করছেন, বন্দরের কনটেইনারে অনিরাপদভাবে সংরক্ষিত রাসায়নিক পদার্থই বিস্ফোরণের কারণ হতে পারে। স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিস্ফোরণের উৎস ছিল কনটেইনারে রাখা রাসায়নিক।’

তিনি আরও জানান, এর আগেও সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করেছিলেন।

এদিকে ইরানের সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের পেছনে রাসায়নিক পদার্থের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণ ও বিস্ফোরণের প্রভাব অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়া রোধে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভানোর কাজ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সুরক্ষিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিস্ফোরণের প্রায় ১০ ঘণ্টা পর স্থানীয় প্রেস টিভির ফুটেজে দেখা যায়, আগুনের তীব্রতা বেড়ে যায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে আজ রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ মনোযোগী হতে পারে।

নিউজটি শেয়ার করুন

শহীদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০

আপডেট সময় ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজয়ি কনটেইনার বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৫০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে।

রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে, বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহীদ রাজয়ি বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক কনটেইনার বন্দর হিসেবে পরিচিত। হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এ বন্দরের গুরুত্ব অপরিসীম, কারণ এই প্রণালির মাধ্যমে বিশ্বব্যাপী এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।

আরও পড়ুন  হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি