ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 388

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত সোমবার ২০২৫ সালের জন্য বিসিবি কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশের পর, নিজের নামটি বাদ দিয়ে চুক্তির বাইরে চলে যান তিনি। এর পরই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বহু আগেই বিদায় নিয়েছিলেন। বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

আরও পড়ুন  ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিশ্বকাপ বিদায় ব্রাজিলের

অবসরের ঘোষণায় তিনি তার পরিবার, বিশেষ করে বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্য এবং ভাই এমদাদ উল্লাহর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমার শৈশব থেকে যিনি পাশে ছিলেন, আমার কোচ এবং মেন্টর এমদাদ উল্লাহ, সেই সহায়তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।”

এছাড়া, তিনি তার স্ত্রী এবং সন্তানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তারা সবসময় আমার পাশে ছিল, ভালো বা খারাপ সময়ে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।”

মাহমুদউল্লাহ তার সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে গ্রহণ করে বলেন, “সব কিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে তা মেনে নিয়ে আগাতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।”

অবসরের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি জাতীয় দল ও দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমার শুভেচ্ছা রইল।”

মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দলের এক অমূল্য রত্ন হিসেবে যেমন ম্যাচ জয়ের দৃঢ়তার সাথে ভূমিকা রেখেছেন, তেমনি বাংলাদেশ ক্রিকেটে তার অবদান চিরকাল মনে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ

আপডেট সময় ০৭:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত সোমবার ২০২৫ সালের জন্য বিসিবি কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশের পর, নিজের নামটি বাদ দিয়ে চুক্তির বাইরে চলে যান তিনি। এর পরই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বহু আগেই বিদায় নিয়েছিলেন। বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

আরও পড়ুন  ভালোবাসায় প্রিয় শিক্ষককে বিদায়