ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির অভিযোগে অতিরিক্ত পরিচালক বরখাস্ত সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের এবার গৃহিণীদের জন্য ‘এলপিজি কার্ড’ ঘোষণা: সাশ্রয়ী মূল্যে মিলবে রান্নার গ্যাস ঢাকার ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ ছাড়া মিলবে না তেল দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে: জাতীয় সংসদে মির্জা ফখরুল হাত কেটে আহত: অবহেলা নয়, দ্রুত করণীয় জানালেন চিকিৎসকরা এপস্টেইন ইস্যু ও ব্যক্তিগত আক্রমণ: সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের

কানাডায় শুরু হলো মার্কিন পণ্যের বয়কট: ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 239

ছবি: সংগৃহীত

কানাডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, যা কানাডায় মার্কিন কোম্পানির ব্যবসার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ২ এপ্রিল পর্যন্ত কানাডায় পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখলেও, ইতিমধ্যে কানাডায় মার্কিন পণ্যের বিক্রি ব্যাপকভাবে কমে গেছে, বিশেষ করে বিভিন্ন ধরনের পানীয়ের। সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এখনো মার্কিন কৃষিপণ্য, মাংস ও গাড়ির বিক্রি সংকটে পড়তে পারে। এমনকি মার্কিন হোটেল ও বিমান পরিবহন কোম্পানিরাও চাপের মুখে পড়তে পারে, যার ফলে কানাডায় বিলাসী মার্কিন পণ্যের বিক্রি মার খাবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জনপ্রিয় ব্র্যান্ডগুলো ক্ষতিগ্রস্ত হবে, কারণ কানাডার ক্রেতাদের মধ্যে এখন “বাই কানাডীয়” বা “কানাডার পণ্য কিনুন” ধারণা ছড়িয়ে পড়েছে। জ্যাক ড্যানিয়েলসের মূল কোম্পানি ব্রাউন ফরম্যানের প্রধান নির্বাহী লসন হুইটিং জানিয়েছেন, কানাডার অনেক দোকানে এই হুইস্কি সরিয়ে নেওয়া হয়েছে। যদিও কানাডায় জ্যাক ড্যানিয়েলসের বিক্রি মাত্র ১ শতাংশ, তবুও তিনি সতর্ক করেছেন, এই ক্ষতি বড় আকার নিতে পারে। কানাডার ক্রেতারা এখন বিদেশি পণ্য বয়কট করতে শুরু করেছেন।

আরও পড়ুন  প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ 

এছাড়া, ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্পও উদ্বিগ্ন। মার্কিন ওয়াইনের অন্যতম বড় বাজার হচ্ছে কানাডা, যেখানে বছরে ১.১ বিলিয়ন ডলার মূল্যের ওয়াইন বিক্রি হয়। ওয়াইন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রবার্ট পি কচ জানিয়েছেন, শুল্কের হুমকি ওয়াইন শিল্পের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।

পরামর্শক সংস্থা কিয়ার্নির জ্যেষ্ঠ অংশীদার গ্রেগ পর্টেল মনে করেন, মার্কিন কোম্পানির বিক্রি বন্ধ হওয়া কখনোই ভালো লক্ষণ নয়। তিনি আরও বলেন, এটি মার্কিন কোম্পানির জন্য বড় ধরনের অস্বস্তির সৃষ্টি করতে পারে।

অবশ্য, মার্কিন কোম্পানিগুলোর ব্যবসার উপর বড় ধরনের প্রভাব পড়বে যদি কানাডাসহ অন্যান্য দেশ একযোগে মার্কিন পণ্য বয়কটের পথে হাঁটে।

নিউজটি শেয়ার করুন

কানাডায় শুরু হলো মার্কিন পণ্যের বয়কট: ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা

আপডেট সময় ০৩:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

কানাডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, যা কানাডায় মার্কিন কোম্পানির ব্যবসার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ২ এপ্রিল পর্যন্ত কানাডায় পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখলেও, ইতিমধ্যে কানাডায় মার্কিন পণ্যের বিক্রি ব্যাপকভাবে কমে গেছে, বিশেষ করে বিভিন্ন ধরনের পানীয়ের। সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এখনো মার্কিন কৃষিপণ্য, মাংস ও গাড়ির বিক্রি সংকটে পড়তে পারে। এমনকি মার্কিন হোটেল ও বিমান পরিবহন কোম্পানিরাও চাপের মুখে পড়তে পারে, যার ফলে কানাডায় বিলাসী মার্কিন পণ্যের বিক্রি মার খাবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জনপ্রিয় ব্র্যান্ডগুলো ক্ষতিগ্রস্ত হবে, কারণ কানাডার ক্রেতাদের মধ্যে এখন “বাই কানাডীয়” বা “কানাডার পণ্য কিনুন” ধারণা ছড়িয়ে পড়েছে। জ্যাক ড্যানিয়েলসের মূল কোম্পানি ব্রাউন ফরম্যানের প্রধান নির্বাহী লসন হুইটিং জানিয়েছেন, কানাডার অনেক দোকানে এই হুইস্কি সরিয়ে নেওয়া হয়েছে। যদিও কানাডায় জ্যাক ড্যানিয়েলসের বিক্রি মাত্র ১ শতাংশ, তবুও তিনি সতর্ক করেছেন, এই ক্ষতি বড় আকার নিতে পারে। কানাডার ক্রেতারা এখন বিদেশি পণ্য বয়কট করতে শুরু করেছেন।

আরও পড়ুন  ট্রাম্পের ভাবনায় আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন