ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে ইউরোপীও নেতাদের সম্মেলন, জোটবদ্ধ হওয়ার আহ্বান স্টারমারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 389

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। রবিবার আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের এক ডজনের বেশি দেশের নেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সম্মেলনের আয়োজন করেন, যেখানে ইউরোপীয় নেতাদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের শুরুতেই স্টারমার বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, “হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে, তা কারও কাম্য নয়। এখন আমাদের উচিত দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে যাওয়া।” তিনি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াবে যুক্তরাজ্য।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনায় কমছে শস্যের দাম, প্রভাব পড়ছে জ্বালানি বাজারেও

সম্মেলনে ইউরোপের শক্তিশালী দেশগুলোর পাশাপাশি জার্মানি, ডেনমার্ক, তুরস্ক, রোমানিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ডসহ অন্যান্য দেশের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও যোগ দিয়েছেন।

ন্যাটো প্রধান মার্ক রুটে সম্মেলনের আগে জানান, ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোকে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ করতে হবে।”

এর আগে শনিবার জেলেনস্কিকে যুক্তরাজ্যে স্বাগত জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরে বিকেলে দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়।

লন্ডনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউরোপের নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেন সংকট সমাধানে এই সম্মেলন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে অংশগ্রহণকারী দেশগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে ইউরোপীও নেতাদের সম্মেলন, জোটবদ্ধ হওয়ার আহ্বান স্টারমারের

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। রবিবার আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের এক ডজনের বেশি দেশের নেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সম্মেলনের আয়োজন করেন, যেখানে ইউরোপীয় নেতাদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের শুরুতেই স্টারমার বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, “হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে, তা কারও কাম্য নয়। এখন আমাদের উচিত দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে যাওয়া।” তিনি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াবে যুক্তরাজ্য।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি ঋণনির্ভর নয়, নিশ্চিত করলেন জেলেনস্কি