ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 372

ছবি সংগৃহীত

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ২১তম দিনে ঢাকাসহ সারা দেশে ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার ও বেশ কিছু দেশি অস্ত্র।

এদিকে, গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে আরও ১,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিশেষ অভিযানের ৫৬৯ জনও অন্তর্ভুক্ত।

আরও পড়ুন  সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা

বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ দিনের অভিযানে জেলায় ২৭২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জেলার ৯টি উপজেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ধানমণ্ডি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাঁর মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি দাবি করেন, তিনি এখন রাজনীতির সঙ্গে জড়িত নন।

তবে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা থাকায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করে সেখানে হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ]ঢাকার কারওয়ান বাজার থেকে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের একটি মামলার আসামি।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঢাকার একটি আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে অপর আরও তিনটি মামলা রয়েছে।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫